আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ইকরাম চৌধুরীর হাত ধরে চাঁদপুরে অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছেঃ অধ্যাপক কামরুজ্জামান সিকদার ইকরাম চৌধুরীর হাত ধরে চাঁদপুরে অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছেনঃ অধ্যাপক কামরুজ্জামান সিকদার মাঠ চষে বেড়ানো এক অদম্য সাংবাদিক ইকরাম চৌধুরী যুগোপযোগী শিক্ষার প্রয়োজনীয় সবই করছে সরকারঃ ড. জালাল উদ্দিন এমপি যুগোপযোগী শিক্ষার প্রয়োজনে সবই করছে সরকারঃ ড. জালাল উদ্দিন এমপি মতলবে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই....... জিয়াউর রহমান জিয়া মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা
ad728

মাঠ চষে বেড়ানো এক অদম্য সাংবাদিক ইকরাম চৌধুরী

রিপোর্টারের নাম: চাঁদপুর২৪ ll ডেস্ক নিউজ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মতলব উত্তর উপজেলায় নিউজ সংগ্রহের ফাঁকে ইকরাম চৌধুরী'র সাথে ক্যামেরাবন্দি।

মাঠ চষে বেড়ানো এক অদম্য সাংবাদিকের নাম ইকরাম চৌধুরী। পেশায় প্রকৌশলী হলেও সাংবাদিকতাই ছিল যাঁর ধ্যান ও জ্ঞান। ছুটে বেরিয়েছেন মেঠো রাস্তার গ্রাম থেকে গ্রামান্তর, এমনকি দুর্গম চরাঞ্চল। 
সংবাদ সংগ্রহে ক্লান্তীও যেন ছুঁতে পেত না তাঁকে। 
চাঁদপুর থেকে সরাসরি প্রথম দৈনিক হিসেবে প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এই ইকরাম চৌধুরী। আমি যোগাযোগ প্রতিকূল ও চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে পত্রিকাটির প্রতিষ্ঠাতাকালীন প্রতিনিধি হিসেবে কাজ শুরু করি।

চ্যানেল আই এর বার্তা প্রধান, চাঁদপুরের আরেক কৃতি সন্তান শাইখ সিরাজ। সেই বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ এর অন্যতম প্রিয় ভাজন চ্যানেল আইয়ের চাঁদপুর জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার আমাদের প্রায়াত ইকরাম চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টা ড. সিএস করিম কে সাথে নিয়ে একবার সহ অন্তত ৬বার শাইখ সিরাজ বিশেষ প্রতিবেদন করতে মতলব উত্তর উপজেলায় আসেন। প্রত্যেকবারই প্রিয় সাংবাদিক গুরু ইকরাম চৌধুরী'র সহযোগী হিসেবে আমি ছিলাম তাঁর সাথে। 
 এছাড়াও মতলবের দুর্গম চরাঞ্চল, নদী ভাঙ্গন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের জলাবদ্ধতা, সেচ প্রকল্পে পানিয় সেচ ও নিস্কাসনে নানা প্রতিবন্ধকতা, মতলবের মেঘনা অঞ্চলে একাধিক লঞ্চ ডুবি, ইলিশের প্রজনন অঞ্চল, ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত আতিকের বাড়ী সহ মতলবের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন নানাবিধ নিউজের কাজে প্রিয় ইকরাম চৌধুরী অসংখ্যবার এসেছেন এই মতলব উত্তর উপজেলায়। একই মোটরসাইকেলে চড়ে বেড়িয়েছি মতলবের এ প্রান্ত থেকে ওপ্রান্তে। আমি ক্লান্ত হলেও ক্লান্তি যেন ওনাকে ছুঁতেও পারে না । মোটরসাইকেলে উনি চড়ে বেড়িয়েছেন ক্লান্তিহীন ভাবে। আমি উনার পত্রিকার সামান্য একজন উপজেলা প্রতিনিধি হলেও কর্ম ক্ষেত্রে ও চলার পথে ভাই (ইকরাম চৌধুরী) মিশতেন বন্ধুর মতো। ভাইয়ের সাথে দীর্ঘদিনের এই পথচলা ভুলার মতো অতটা অকৃতজ্ঞ আমি নই ।
সংবাদকর্মী হিসেবে প্রিয় ইকরাম চৌধুরীর সাথে আমার রয়েছে অনেক সুখ-দুখের স্মৃতি । ইকরাম ভাইয়ের সাথে আমি অনেক মান অভিমান করেছি। ভাই আমাকে কখনো ওনার কাছে ছোট হতে দেননি। বরাবরই উনিই আমার রাগ ভাঙ্গাতেন। যখন উনি নিজ থেকে আমার রাগ ভাঙাতেন, তখন আমি খুবই লজ্জা পেতাম। কেননা, অভিমানী হওয়ায় দোষটা বরাবর আমারই ছিল। তবুও উনিই রাগ ভাঙ্গাতেন। রিপোর্টিং এর নানান কলা কৌশল শেখানোর পাশাপাশি, শিখিয়েছেন মানবিক হওয়ার গুরুত্বটাও। ধৈর্য ধরা এবং কোন কিছুর সাথে লেগে থাকার বিষয়টুকুও উনিই শিখিয়েছেন। পিতৃতুল্য এমন শিক্ষাগুরুকে ভুলে যাওয়ার মতো এমন অকৃতজ্ঞ যে আমি নই। 
আল্লাহতায়ালা যেহেতু উনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর দোষে গুনেই যেহেতু মানুষ। কাজেই, উনিও এর বাইরে নন।  
আজ প্রিয় ও শ্রদ্ধেয় এই ইকরাম ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিক। আজকের দিনে মনেপ্রাণে দোয়া করি আল্লাহ যেন প্রিয় এই সাংবাদিক গুরুর (ইকরাম চৌধুর) জীবদ্দশায় তাঁর ভালো কাজগুলোকে উসিলা করে ত্রুটিপূর্ণ কাজগুলোকে ক্ষমা করে দিয়ে ভাইকে যেনো বেহেস্ত নসিব করেন।

@ শামসুজ্জামান ডলার
মতলব উত্তর অফিস প্রধান 
দৈনিক চাঁদপুর দর্পণ 
মতলব উত্তর প্রতিনিধি 
দৈনিক ইত্তেফাক 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300