আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

মতলবে লাম্পি স্কিন রোগে শতাধিক গরুর মৃত্যু, খামারিরা আতঙ্কিত

রিপোর্টারের নাম: চাঁদপুর২৪ ll ডেস্ক নিউজ
  • সংবাদ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মতলব উত্তর উপজেলার খাগকান্দা গ্রামে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া একটি গরু।

মোল্লা হাবিবুর রহমান : কিছুদিন পরই কোরবানির ঈদ। এরই মধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। আর এই রোগে আক্রান্ত হয়ে গত দু'মাসে অন্তত শতাধিক গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা কয়েক সহস্রাধিক। এর ফলে স্থানীয় খামারিরা মারাত্মকভাবে আতঙ্কত অবস্থায় দিন কাটাচ্ছে ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস এর সাথে কথা বলে জানা যায়, এ রোগের প্রতিষেধক (ভ্যাকসিন) সরকারিভাবে গত ৬ মাসে তিনি বরাদ্দ পেয়েছেন ৭শ ভ্যাকসিন যা দিয়ে ৭শ গরুকে ভ্যাকসিন দেওয়া যাবে। অথচ, এই উপজেলায় গবাদি পশুর সংখ্যা (ছোট-বড়) ৫৫ হাজারের উপরে। কাজেই, বেশিরভাগ গবাদি পশুই থাকছে ভ্যাকসিন এর বাইরে। ফলে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
অন্যদিকে, উপজেলার বিভিন্ন এলাকার খামারী ও সাধারণ কৃষকদের সাথে যোগাযোগ করে শতাধিক গরু মৃত্যুর খবর পাওয়া গেলেও উপজেলা প্রাণিসম্পদের অফিসের দাবি মৃত্যুর সংখ্যা ৭০ এর মতো।

সরজমিনে খোঁজখবরে জানা যায়, উপজেলার খাগকান্দা গ্রামের হোসনেয়ারা বেগমের কোরবানী ঈদে বিক্রির জন্য তৈরি করা গরুটি ১১ মে সোমবার এই লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা। এর তিন দিন আগে ওটারচর গ্রামের কৃষি উদ্যোক্তা আতাউর রহমান সরকারের গাভীটিও এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। সপ্তাহখানেক আগে ওটারচর গ্রামেরই অটোচালক কাশেম মিয়ার একটি গরু এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যার আনুমানিক বাজার মূল্য  ৯০ হাজার টাকা, ছেংগারচর পৌরসভার দুলালকান্দি গ্রামের সোহরাফের একটি গরু মারা যায় যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকাও বেশি, ইসলামবাদ ইউনিয়নের সুভ মিয়ার একটি গরু মারা যায় যার বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা। উপজেলার বিভিন্ন এলাকায় এরকম আরো অনেক গরু এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের খবর পাওয়া গেছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এ রোগে মৃত্যুহার অপেক্ষাকৃত কিছুটা কম হলেও ঝুঁকি বাড়ছে দুগ্ধ, চামড়া ও মাংস শিল্পে। এ রোগে আক্রান্ত পশুর চামড়া অনেকটাই নষ্ট হয়ে যায়। আক্রান্ত গাভির দুধ উৎপাদন শূন্যের কোটায় নেমে আসে। দুধ উৎপাদন কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। কোরবানির ঈদের আগে এ রোগ ছড়িয়ে পড়ায় খামারিদের ক্ষতির ঝুঁকি আরও বেড়ে গেছে। 
উপজেলার ওটারচর গ্রামের ক্ষুদ্র খামারি আতাউর রহমান বলেন, তাঁর একটি গরু আক্রান্ত হলে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। অনেক টাকা খরচ করে চিকিৎসা করেও ভালো হয়নি। শেষ পর্যন্ত গরুটি মারা যায়। ডাক্তারদের জিজ্ঞেস করলে বলে, এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। যেটা আছে সেটা প্রয়োগ করা হয়েছে।
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের খামারী গাজী কামাল হোসেন জানান, তাঁর খামারে ছোট বড় মিলিয়ে ৩৩টি গরু রয়েছে। চারদিকে যেভাবে রোগ ছড়াচ্ছে তাতে প্রতিটি দিন আতঙ্কে কাটাচ্ছেন। এ রোগে আক্রান্ত হলে তাঁর ঈদকেন্দ্রিক ব্যবসায় মারাত্মক ধস নামার শঙ্কায় আছেন তিনি ।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস বলেন, গরুর লাম্পি স্কিন রোগের (এলএসডি) ভ্যাকসিন কি উপজেলায় চাহিদার তুলনায় খুবই সামান্য । তবে সচেতনতার মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300