আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই....... জিয়াউর রহমান জিয়া মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না
ad728

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই....... জিয়াউর রহমান জিয়া

রিপোর্টারের নাম: চাঁদপুর২৪ ll ডেস্ক নিউজ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ছবি ক্যাপশনঃ মতলব উত্তরে ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

শামসুজ্জামান ডলারঃ সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ শনিবার (৪ জুলাই ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।
দিনের প্রথম সেমিফাইনালে হানিরপার স্পোর্টিং ক্লাবের সাথে মুখোমুখি হয় এখলাছপুর আজহারুল হক স্মৃতি সংসদ। নির্ধারিত এক ঘণ্টার রুদ্ধশ্বাস খেলায় হানিরপার স্পোর্টিং একুশে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে।
 অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। সর্বোপরি, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। 
ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই। 
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ছেংগারচর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আলম সরকার।

খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও একমাত্র গোলটি করে হানিরপার স্পোর্টিং ক্লাব জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300