আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল

রিপোর্টারের নাম: চাঁদপুর২৪ ll ডেস্ক নিউজ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বৃহত্তর মলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল

নূরে আলম নুরীঃ বৃহত্তর মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, নাছির উদ্দীন সরকার শাওন সহ-সাংগঠনিক সম্পাদক ও মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা যুবদল এবং ছেংগারচর পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
৬ জুন শনিবার বিকালে ছেংগারচর কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ করে সুরুজ প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক  শাহআলম লস্কর, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ সুন্সি, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন'সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, রাজপথ কখনো বেইমানী করে না। যার যে পরিশ্রম সে অনুযায়ী মুল্যায়ন পেয়ে যায়। আমাদের মতলবের ত্যাগী নেতাদের কেন্দ্রীয় যুবদলে পদায়ন পাওয়ায় আমরা আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300