আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মতলবে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই....... জিয়াউর রহমান জিয়া মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ
ad728

মতলবে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম: চাঁদপুর২৪ ll ডেস্ক নিউজ
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ছবি ক্যাপশনঃ মতলবের এসইএল মডেল একাডেমীর অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

নূরে আলম নূরীঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়ার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে প্রাথমিকের বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার।

এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল মুঠোফোনে তাঁর বক্তব্যে বলেন, এই ছেলে মেয়েরা ভালোভাবে লেখাপড়া করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কিছু একটাতো হবেই ইনশাআল্লাহ। কিন্তু লেখাপড়া না করলে ওরাতো কিছুই হতে পারবেনা। ওদেরকে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।  কিন্তু, মন দিয়ে লেখাপড়া না করলে তো কিছুই হতে পারবে না। কাজেই, মন দিয়ে লেখাপড়া করতে হবে। 
তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীই কম-বেশি মেধাবী। নিয়মিত লেখাপড়া করলে এই শিক্ষার্থীরা মেধাবী হয়ে এবং মানুষের মতো মানুষ হয়ে একদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগবেই। লেখাপড়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি অভিভাবকরা সন্তানদের লেখাপড়ার বিষয়ে আরো মনযোগী হতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে, শিক্ষার্থীদের মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হতে আরো মনযোগী ও দায়িত্বশীল করি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি আলমগীর সরকার বলেন, ‘এখন আর গতানুগতিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রয়োজন মানসম্মত শিক্ষা। তাই তোমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সঙ্গে চেষ্টা করবে—এটাই আমার বিশ্বাস।’

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300