আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
যুগোপযোগী শিক্ষার প্রয়োজনীয় সবই করছে সরকারঃ ড. জালাল উদ্দিন এমপি যুগোপযোগী শিক্ষার প্রয়োজনে সবই করছে সরকারঃ ড. জালাল উদ্দিন এমপি মতলবে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই....... জিয়াউর রহমান জিয়া মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত
ad728

যুগোপযোগী শিক্ষার প্রয়োজনে সবই করছে সরকারঃ ড. জালাল উদ্দিন এমপি

রিপোর্টারের নাম: চাঁদপুর২৪ ll ডেস্ক নিউজ
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়নের সভায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।

শামসুজ্জামান ডলারঃ
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক কারিকুলাম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যা যা প্রয়োজন তার সবই করছে সরকার।
শনিবার (১ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এসব কথা বলেন।
ড. মোহাম্মদ জালাল উদ্দিন আগামী প্রজন্মের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংসদ সদস্য ড. জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষকদের পেশাগত মান ও মর্যাদা রক্ষায় এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা বা সমস্যার সমাধান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়িয়ে একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষকদের অধিকার রক্ষায় সংসদ সদস্যের এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা সহকারী সমিতির সভাপতি আব্দুল বাতেন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, শিক্ষক নেতা তফুরা ইয়াছমিন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300