শামসুজ্জামান ডলারঃ
তৃনমূল থেকে বেড়েউঠা ছাত্রদলের আদর্শে বিশ্বাসী মতলবের জিয়াউর রহমান জিয়া এখন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি-২ হিসাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। রাজপথের দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে সেই কমিটিতে সহ-সভাপতি-১ হিসেবে স্থান পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের সন্তান জিয়াউর রহমান জিয়া।
তৃণমূল থেকে বেড়ে উঠা এই জিয়াউর রহমান জিয়া ১৯৮৮-৮৯ সালে তার জন্মস্থানের মতলব সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভাগীয় কমিটির সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আব্দুল খালেক হাওলাদার ও শামসুজ্জামান সুরুজ কমিটির সম্পাদকীয় পদে ছিলেন। তার দলীয় কর্মকান্ড ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কারণে ছাত্র-ছাত্রীদের সরাসরি ভোটে পরবর্তীতে জগন্নাথ বিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।
যার রক্তে শহীদ জিয়া-খালেদা জিয়ার আদর্শ এবং তারেক জিয়ার নির্দেশনা বাস্তবায়নের একাগ্রতা সেই জিয়াউর রহমান জিয়া তার রাজপথের আন্দোলন ও সংগ্রামের পুরস্কার হিসেবে পরবর্তীতে তিনি যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এবং সর্বশেষ ঘোষিত যুবদল কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
মতলবের জিয়াউর রহমান জিয়া যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় বৃহত্তর মতলব সহ চাঁদপুরের বিভিন্ন এলাকায় অনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ও জিয়াউর রহমান জিয়া'র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুনিয়র আব্দুল মান্নান সাগর জানায়, আমাদের প্রিয় জিয়া ভাই রাজপথে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, জেল-জুলুম, অত্যাচারী নিপীড়নের পুরস্কার হিসেবেই যুবদল কেন্দ্রী কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত। তিনি আমার এলাকার বড় ভাই, তিনি আমার বিশ্ববিদ্যালয়ের বড়ভাই। আমারা চাই ভাই তাঁর রাজনৈতিক মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে আরো এগিয়ে যাবেন।
এ জাতীয় আরো খবর..