আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

রিপোর্টারের নাম: চাঁদপুর২৪ ll ডেস্ক নিউজ
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মতলব উত্তরের মেঘনার পারে জেলেরা মাছ ধরতে প্রস্তুত

নূরে আলম নূরীঃ ২ মাসের নিষেধাজ্ঞার পর আজ শুক্রবার (২ মে) থেকে চাঁদপুরের মতলবে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানা যায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা (২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ) সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময়ের অভিযানে ৬৫ জন জেলে ও ৩৬ টি নৌকা আটক করা হয়। ৩ লক্ষ মিটার কারেন্ট জাল, ২৫ মিটার বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। ৩ মেট্রিকটন জাটকা ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক জেলেদের থেকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্যজীবী নেতা ফুলচান বর্মন জানান, জেলেদের নৌকা ও জাল মেরামত করা হয়ে গেছে। ইলিশ পাওয়ার আশায় এই জেলেরা নদীতে নামার জন্য সম্পূর্ন প্রস্তুত। নিষেধাজ্ঞার সময় পার হওয়া মাত্রই তারা মাছ ধরতে নদীতে নেমে পড়বে। দু'মাস নদীতে মাছ ধরতে না পেরে তারা এখন নদীতে মাছ ধরার জন্য মুখিয়ে আছে।
উপজেলার ২য় বৃহৎ মাছের আড়ৎ  আমিরাবাদ বাজারের আড়তদার মিঠুন বেপারী জানায়, গত দু'মাস নদীতে মাছ ধরা  নিষেধাজ্ঞার কারণে আড়তের স্টাফদের বেতন ঘর থেকে দেয়া লাগছে। আজ গভীর রাত থেকে জেলেরা আবারও নদীতে মাছ ধরতে নামবে। তাদের মাছ বিক্রি করার মাধ্যমে এখানকার মাছের আড়তগুলোতে আবারো প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করছে।   
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, দুই মাসের অভিযানে উপজেলাে ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার অঞ্চলে অভিযানে পরিচালনা করে মৎস্য সম্পদ রক্ষা করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের কিছুটা ভূমিকা রাখতে পেরেছি ভেবে আমরা খুবই আনন্দিত। 
সিনিয়র উপজেলা মৎস্য বিজয় কুমার দাশ জানান, দুই মাস পর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে চাঁদপুরের মতলবে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু করবে। অভিযানকালে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি ৪০ কেজি করে ৪ কিস্তিতে মোট ১৬০ কেজি চাল দেওয়া হয়েছে।
দু'মাসের অভিযানের ফলে এবার নদীতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300